News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ
Image

পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ রাখিবন্ধন উৎসব। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা, পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে মহিলা কমিশন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশের মহা নির্দেশক জি এস রাও, আইজি ল অ্যান্ড অর্ডার মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ এবং বিভিন্ন এনজিও থেকে আগত প্রতিনিধিরা।

কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ বলেন, রাখিবন্ধন শুধু ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়, সমাজের মধ্যে ভালোবাসা ও বন্ধনের সম্পর্ক গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতি বছর রাখিবন্ধন উপলক্ষে বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে এই উৎসব পালন করা হয়। তারই অংশ হিসেবে পশ্চিম মহিলা থানায় এসে মহিলা পুলিশকর্মীদের হাতে রাখি পরিয়ে তাঁদের শুভকামনা জানানো হয়েছে।

তিনি বলেন, সমাজকে সুরক্ষিত রাখা এবং মানুষের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বন্ধন তৈরি করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা থানায় এসে পুলিশকর্মীদের সঙ্গে সমন্বিতভাবে রাখিবন্ধন উৎসবে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত পুলিশের মহা নির্দেশক জি এস রাও বলেন, রাখিবন্ধনের মাধ্যমে পুলিশকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়। বিভিন্ন উৎসব মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করার মাধ্যম হিসেবে কাজ করে। পুলিশ ও সমাজের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা, পুলিশের অভ্যন্তরীণ সম্পর্ক উন্নত করা এবং আরও ভালো জনপরিষেবা নিশ্চিত করাই এই ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

এদিন মহিলা থানায় পুলিশ আধিকারিক ও মহিলা পুলিশকর্মীদের রাখি পরিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। উৎসবকে ঘিরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ-জনতার সম্পর্ক আরও নিবিড় করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসের বার্তাও তুলে ধরা হয়।

Releated Posts

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সারপ্রাইজ ভিজিটে ১৫ জন প্রধানশিক্ষককে শোকজ, কড়া নজরদারিতে সিপাহীজলার বিদ্যালয়

বিশালগড়, ২৮ আগস্ট: শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলির পরিকাঠামো ও পঠনপাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলাজুড়ে শুরু হয়েছে বিদ্যালয়ে সারপ্রাইজ…

ByByReshmi Debnath Aug 28, 2026

ধলাই নদীর ভাঙনে বিপর্যস্ত কমলপুর–আমবাসা সড়ক, সালেমায় মূল সড়ক ঘেঁষে নদী

আগরতলা, ২৮ আগস্ট: ধলাই নদীর ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কমলপুর–আমবাসা সড়ক। সালেমা এলাকায়…

ByByReshmi Debnath Aug 28, 2026

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত…

ByByReshmi Debnath Aug 28, 2026

অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২৮ আগস্ট: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সিমনা বিধানসভার সোনাই যাওয়ার…

ByByReshmi Debnath Aug 28, 2026

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 28, 2026

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top