News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি
Image

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত ২৬ আগস্ট ভোররাতে বিএসএনএল অফিস থেকে বেশ কিছু মূল্যবান কেবল, সিসিটিভি সরঞ্জাম এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী চুরি হয় বলে অভিযোগ।

ঘটনার পর বিএসএনএল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে আজ দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি বাইক এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। চুরি করা সামগ্রী বিএসএনএল অফিস থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কাজে ওই গাড়িটি ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া সামগ্রী কোথায় রয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে কৌশিক পরিতোষ দাসও পুলিশের তরফে বিস্তারিত জানান।

Releated Posts

পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ রাখিবন্ধন উৎসব। পুলিশ ও সাধারণ…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ধলাই নদীর ভাঙনে বিপর্যস্ত কমলপুর–আমবাসা সড়ক, সালেমায় মূল সড়ক ঘেঁষে নদী

আগরতলা, ২৮ আগস্ট: ধলাই নদীর ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কমলপুর–আমবাসা সড়ক। সালেমা এলাকায়…

ByByReshmi Debnath Aug 28, 2026

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 28, 2026

অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২৮ আগস্ট: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সিমনা বিধানসভার সোনাই যাওয়ার…

ByByReshmi Debnath Aug 28, 2026

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 28, 2026

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top