News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল
Image

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার সিআইটিইউর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।

এদিনের কর্মসূচি থেকে দিনমজুরদের কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। সংগঠনের অভিযোগ, বর্তমানে দিনমজুরদের পর্যাপ্ত কাজ মিলছে না। একশো দিনের কাজেও কর্মদিবস কমে যাওয়ায় বহু শ্রমজীবী পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, দিনমজুরদের বছরে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে এবং দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে। পাশাপাশি রেশন ব্যবস্থার অব্যবস্থা ও দুর্নীতি বন্ধ করে কার্ডধারী প্রত্যেক ভোক্তাকে নিয়মিত ও পর্যাপ্ত রেশন সামগ্রী সরবরাহের দাবি জানানো হয়।

বক্তাদের অভিযোগ, রেশন দোকানে চালের পরিমাণ কম দেওয়া হচ্ছে এবং চিনি সরবরাহও বন্ধ রয়েছে। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়মিত না পাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তাই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা এনে সমস্ত রেশন সামগ্রী নিয়মিত সরবরাহের দাবি জানান তাঁরা।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং রেশন ব্যবস্থার সমস্যা দ্রুত সমাধানের দাবিতে এদিনের বিক্ষোভ মিছিল থেকে সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।

Releated Posts

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত…

ByByReshmi Debnath Aug 28, 2026

অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২৮ আগস্ট: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সিমনা বিধানসভার সোনাই যাওয়ার…

ByByReshmi Debnath Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top