নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বিরোধী শিবিরে কম্পন ধরিয়ে ২৯ কৃষ্ণপুরে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার হাত ধরে শতাধিক ভোটার পদ্ম শিবিরে জোগদেন৷ বুধবার সন্ধ্যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পৃথক পৃথক তিনটি বুথে হয় এই যোগদান পর্ব৷ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা হাত ধরে একের পর এক বিরোধী শিবির ত্যাগ করে বিজেপিতে যোগদানের পালা অব্যাহত রয়েছে৷ বুধবার ২৯ বিধানসভা কেন্দ্রের ২৩ নং বুথ মহারানীপুর এলাকায় এবং ২৮ নং বুথ চাকমাঘাট এলাকায় ও চামপ্লাই এলাকায় সব মিলিয়ে শতাধিক ভোটার পদ্ম শিবিরের যোগদান করে৷ নবাগত দলে পদ্ম পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা৷ উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব নির্মল রুদ্রপাল, টুটন দেব, ওয়াথারাই মলসম সহ বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দরা৷ এদিনের যোগদান সভায় বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা বলেন কৃষ্ণপুরবাসীর জন্য বিকাশ মুখী কাজ করে যেতে চান৷ পিছিয়ে পড়া কৃষ্ণপুরকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান৷ তাছাড়া, তিনি এদিনের এই যোগদান সভা থেকে বামগ্রেস জোট এবং তিপ্রামথা দলের নেতাকর্মীদের তীব্র সমালোচনায় মুখর ছিলেন৷

কৃষ্ণপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত
Tags:
















