News Flash

Image

কৃষ্ণপুরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বিরোধী শিবিরে কম্পন ধরিয়ে ২৯ কৃষ্ণপুরে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার হাত ধরে শতাধিক ভোটার পদ্ম  শিবিরে জোগদেন৷ বুধবার সন্ধ্যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পৃথক পৃথক তিনটি  বুথে হয় এই যোগদান পর্ব৷ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা হাত ধরে একের পর এক বিরোধী শিবির ত্যাগ করে বিজেপিতে যোগদানের পালা অব্যাহত রয়েছে৷ বুধবার ২৯ বিধানসভা কেন্দ্রের ২৩ নং বুথ  মহারানীপুর এলাকায় এবং ২৮ নং বুথ চাকমাঘাট এলাকায় ও চামপ্লাই এলাকায় সব মিলিয়ে  শতাধিক ভোটার পদ্ম শিবিরের যোগদান করে৷ নবাগত দলে  পদ্ম পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা৷ উপস্থিত ছিলেন বিজেপি  নেতৃত্ব নির্মল রুদ্রপাল, টুটন দেব, ওয়াথারাই মলসম সহ বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দরা৷ এদিনের  যোগদান সভায় বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা বলেন কৃষ্ণপুরবাসীর জন্য বিকাশ মুখী কাজ করে যেতে চান৷ পিছিয়ে পড়া কৃষ্ণপুরকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান৷ তাছাড়া, তিনি এদিনের এই যোগদান সভা থেকে বামগ্রেস জোট এবং তিপ্রামথা দলের নেতাকর্মীদের তীব্র সমালোচনায় মুখর ছিলেন৷

Releated Posts

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top