নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি স্থানীয় প্রার্থী তোফাজ্জল হোসেনকে করায় দল মত নির্বিশেষে বক্সনগর এলাকার মানুষ স্বাগত জানিয়েছে৷ জার জেরে ধারাবাহিক ভাবে চলছে দলত্যাগের হিড়িক৷
বক্সনগর বিধানসভা এলাকার বাম দুর্গ বলে পরিচিত পুটিয়া থেকে প্রদেশ কমিটির সদস্য হারুন চৌধুরীর হাত ধরে ১৫ পরিবারের ৫৮ ভোটার বিজেপিতে যোগদান করেন৷ বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ফরহাদ হোসেনের নেতৃত্বে একুশ পরিবারের নিরানববই ভোটার বিজেপিতে যোগদান করেন৷ কলসিমুরা গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায় সিপিএম থেকে ২১ পরিবারের ১০৫ জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে৷ এভাবে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ২২টি পঞ্চায়েত এলাকায় বিজেপির যোগদান পর্ব তীব্র গতিতে চলছে৷ এই যোগদান অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো বক্সনগর বিধানসভা কেন্দ্রের ১৫ নং বুথে৷ এই বুথে চল্লিশ বছরের পুরানো কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য মন্তাজ আলী তার বাড়িতেই এক যোগদান অনুষ্ঠান করেন৷ ভারতীয় জনতা পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনের হাত ধরে পাঁচ পরিবারের ৩১জন ভোটার নিয়ে বিজেপি দলে যোগদান করেন৷ উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা,যুব মোর্চার মন্ডল সভাপতি জিমুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া সহ দলীয় নেতৃত্ব৷

বক্সনগরে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত
Tags:
















