News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ২৫৯ জন প্রার্থী
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ২৫৯ জন প্রার্থী

আগরতলা, ২ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা সমাপ্ত হওয়ার পর এই তথ্য দিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরেণ গিত্যে। তাঁর দাবি, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাথে তিনি যোগ করেন, এবারের নির্বাচনে একটি কেন্দ্রে সর্বোচ্চ ছয়জন এবং সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৩১০টি মনোনয়ন জমা পড়েছিল। পরীক্ষার পর ১৯টি মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ ৩২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে, এবারের বিধানসভা নির্বাচনে ২৫৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ রাজনৈতিক দল ভিত্তিক প্রার্থীদের বিবরণে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের ২৮ জন, বিজেপির ৫৫ জন, সিপিআই-র ১ জন, সিপিএমের ৪৩ জন, কংগ্রেসের ১৩ জন, আইপিএফটি-র ৬ জন, তিপরা মথার ৪২ জন, সিপিআই(এমএল)এল-র ১ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, টিপিপি-র ২ জন, টিএসপি-র ১ জন, আরএসপি-র ১ জন, অন্যান্য অস্বীকৃত দলের ৭ জন এবং নির্দল ৫৮ জন প্রার্থী বিধানসভা নির্বাচনে লড়াই করবেন।

তাঁর দাবি, সমস্ত রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন গতকাল প্রদান করা হয়ে গেছে। ব্যালট পেপার ছাপার জন্য আজকেই চলে যাবে এবং আগামীকালের মধ্যেই ছেপে তৈরি হয়ে যাবে। শুধু তাই নয় আগামী সপ্তাহেই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হবে। ওইদিন থেকেই ৮০ বছরের উর্দ্ধে এবং দিব্যঙ্গন ভোটারদের বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়াও শুরু হবে।

তাঁর বক্তব্য, ত্রিপুরায় ৮০ বছরের উর্দ্ধে ৩৬৮৪১ জন এবং দিব্যঙ্গন ১৬৮৬০ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে ৬২৬৩ জন ৮০ বছরের উর্দ্ধে এবং ১৪৬০ জন দিব্যঙ্গন ভোটার বাড়ি ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে চার ধরণের ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ত্রিপুরার বিভিন্ন আকর্ষণীয় স্থানের আদলে বেশ কিছু ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, সম্পূর্ণ মহিলা, দিব্যঙ্গন এবং যুবদের দিয়ে পরিচালিত ভোট কেন্দ্রও স্থাপন করা হবে। তাঁর কথায়, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৯৩টি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, ৬০টি সম্পূর্ণ দিব্যঙ্গন এবং তত্সম সম্পূর্ণ যুবদের দিয়ে পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে।এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, একটি কেন্দ্রে সর্বোচ্চ ছয়জন এবং সর্বনিম্ন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে, বামুটিয়া, আগরতলা, টাউন বড়দোয়ালি, ধনপুর, অমরপুর, সুরমা, আমবাসা, ছাওমনু, ধর্মনগর এবং কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বড়জলা, সাব্রুম এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অধিকাংশ কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। কিছু কেন্দ্রে ত্রিমুখী এবং কয়েকটি কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে, মোট ২৮টি কেন্দ্রে এবারের বিধানসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে। তেমনি সাতটি কেন্দ্রে ত্রিমুখী এবং ১২টি কেন্দ্রে পাঁচজন করে প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top