News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৪৭; উত্তর প্রদেশে একজনের মৃত্যু, আরোগ্যের সংখ্যাও বাড়ল
Image

ভারতে দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৪৭; উত্তর প্রদেশে একজনের মৃত্যু, আরোগ্যের সংখ্যাও বাড়ল

ভারতে দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৪৭; উত্তর প্রদেশে একজনের মৃত্যু, আরোগ্যের সংখ্যাও বাড়ল
নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ১০০-র গন্ডি অতিক্রম করল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন, এই সময়ে উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে একজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন, নতুন করে একজনের মৃত্যুর পর ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৭৪১।

দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ হাজার ৭৬৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫০,৫১৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৮৩,০১৫-এ পৌঁছেছে।

এদিকে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯২২ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৫২,৮২,৮৯৫। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১,৪৩,৪০৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

বিহারে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহ এক্সপ্রেসের ৫টি বগি, কোনও যাত্রী আহত হননি
পাটনা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের বেত্তিয়া মাঝাউলিয়া স্টেশনের কাছে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহ এক্সপ্রেসের ৫টি বগি। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও যাত্রী আহত হননি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুজফফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলওয়ে সেকশনে।

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার মুজফফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলওয়ে সেকশনে, বেত্তিয়া মাঝাউলিয়া স্টেশনের কাছে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহ এক্সপ্রেসের ৫টি বগি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পূর্ব মধ্য রেলের আধিকারিকরা। যাত্রীদের আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে, ওই ৫টি বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আদানি গোষ্ঠীর সঙ্কটে কংগ্রেস, অন্যান্য দল যৌথ সংসদীয় কমিটি অথবা এসসি-তত্ত্বাবধানে তদন্ত চাইছে : মল্লিকার্জুন খাড়গে
নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): আদানি গোষ্ঠীর সঙ্কটে যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্ট-তত্ত্বাবধানে তদন্ত চাইছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার বিজয় চকে সাংবাদিক সম্মেলন করেন বিরোধীরা। সেখানে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে আদানি গোষ্ঠীর সঙ্কটের তদন্ত করা উচিত।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত অর্থকে বিপন্ন করে, বাজার মূল্য হারাচ্ছে এমন কোম্পানিগুলিতে এলআইসি, পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা নিয়ম ২৬৭-এর অধীনে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছি। খাড়গের কথায়, আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু আমাদের নোটিশ প্রত্যাখ্যান করা হয়। আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করি, তখন সেগুলি নিয়ে আলোচনার জন্য সময় দেওয়া হয় না। গরিব মানুষের টাকা এলআইসি, এসবিআই এবং অন্যান্য জাতীয় ব্যাঙ্কগুলিতে রয়েছে এবং তা পছন্দের সংস্থাগুলিকে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের উদ্দেশে আদানি বলেন, সম্পূর্ণ সাবস্ক্রিপশন পাওয়ার পরে এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত অনেককে অবাক করে থাকতে পারে, তবে স্টক মার্কেটে চলতি অস্থিরতার পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ মনে করে যে এফপিও হওয়া উচিত তা নৈতিকভাবে হবে না। তিনি বলেন, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।
এরআগে, আদানি এন্টারপ্রাইজ তার ২০ হাজার কোটি টাকার এফপিও প্রত্যাহার এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা করেছিল। প্রকৃতপক্ষে, গত সপ্তাহে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ৯০ বিলিয়নের বেশি কমেছে। একই সময়ে, আদানি এন্টারপ্রাইজের স্টক আজ প্রথম বাণিজ্যে ১৫ শতাংশ কমেছে।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top