News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান, ধন্যবাদ জানালেন মিডিয়াকে
Image

জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান, ধন্যবাদ জানালেন মিডিয়াকে

লখনউ, ২ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সিদ্দিককে, এমনটাই জানিয়েছেন লখনউ জেলা কারাগারের আধিকারিক রাজেন্দ্র সিং। দীর্ঘ ২৮ মাস পর জেল বেরোনোর পর মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কেরলের সাংবাদিক। তিনি বলেছেন, “২৮ মাস পর আমি জেল থেকে বেরোলাম। আমাকে সমর্থন করার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জেল থেকে বেরোতে পরে আমি খুশি।”

২০২০-র অক্টোবরে হাথরাস যাওয়ার পথে উত্তর প্রদেশ পুলিশ গ্রেফতার করে কেরলের এই সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক কঠোর ধারায় মামলা হয়। দাবি করা হয়, তিনি নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য। প্রসঙ্গত, হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। সেই খবর করতেই হাথরাস যাচ্ছিলেন সিদ্দিক। পথেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁকে অন্য সমস্ত মামলায় জামিন দেয়। কিন্তু তখনও জেলমুক্তি ঘটেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দায়ের করা আর্থিক তছরুপের মামলায় জামিন না মেলায়। পরবর্তীকালে সেই মামলাতেও জামিন পেয়ে যান সিদ্দিক। বুধবারই সিদ্দিকির জামিনের জন্য প্রয়োজনীয় সিউরিটি আদালতে দাখিল করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।

Releated Posts

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top