News Flash

  • Home
  • দেশ
  • বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image

বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা রয়েছে, নিজেদের কৌশল নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, অনুরাগ ঠাকুর, নির্মলা সীতারমন, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, নীতীন গড়কড়ি, কিরেণ রিজিজু প্রমুখ। সংসদে এই বৈঠক হয়।

এদিকে, সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে এদিন সকালেই বৈঠকে বসেছিল বিরোধীরা। এদিন সকালে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি নিজেদের মধ্যে রণকৌশল নিয়ে বৈঠক করেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত, ডিএমকে সাংসদ কানিমোঝি, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ।

Releated Posts

‘অবিলম্বে পদত্যাগ করুন’: প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ আগস্ট (আইএএনএস): আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমারকে ঘিরে বিতর্ক এবং নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা-নেতৃত্বাধীন শিবির

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদে থাকা বেআইনি বিলবোর্ড…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮.৫০ লক্ষ টাকা প্রতারণা, জম্মু-কাশ্মীরে এফআইআর

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগামে শ্রী অমরনাথজি যাত্রার সময় তাবু বসানোর অনুমতি করিয়ে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

তৃণমূলের বিলবোর্ড বিতর্কে ১৩ জন গ্রেপ্তার, অভিষেক-ডেরেকসহ একাধিক নেতার বিরুদ্ধে তিনটি এফআইআর

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): কলকাতার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে বেআইনি বিলবোর্ড সরানোকে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top