News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ঋষ্যমুখ কেন্দ্রে জমজমাট ভোট প্রচার বাম ও বিজেপি প্রার্থীর
Image

ঋষ্যমুখ কেন্দ্রে জমজমাট ভোট প্রচার বাম ও বিজেপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ ঋষ্যমুখ বিধানসভায় বাদলের খাস তালুকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বনাম প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে জোরদার লড়াই জমে উঠেছে নির্বাচনী প্রচারে৷ আগামী ষোল ফেব্রুয়ারি ২৩ এর বিধানসভা নির্বাচন৷ নির্বাচনী লড়াইয়ের ময়দান  জমে উঠেছে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে৷  বলা চলে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর খাস তালুক এই কেন্দ্র৷ অসুস্থতাও বয়সের কারণে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে এই ঋষ্যমুখ কেন্দ্রে প্রার্থী করা হয়নি৷  নির্বাচনে উভয় দলেরই প্রার্থীই নতুন মুখ৷ একজন রাষ্ট্রপতি পুরুস্কার পুরুসৃকত অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র আরেকজন সেনাবিভাগের স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সৈনিক দ্বীপায়ন চৌধুরী৷ অশোক মিত্র সমাজ গড়ার কারিগরদের যেমন তৈরি করেছেন তেমনি দ্বীপায়ন চৌধুরী দেশমাতৃকাকে রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন৷ একজন গুরুকুল হলেও অপরজন দেশের জন্য নিবেদিত সেনানী  ছিলেন৷ তবে বয়সে অনেকটা ফারাক দ্বীপায়ন চৌধুরীর সাথে অশোক মিত্রের৷ একপ্রকার প্রবীনের সাথে নবীনের লড়াই৷ সত্তর উর্ধে বয়স সিপিআইএম প্রার্থী অশোক মিত্রের৷ বিজেপি দলের প্রার্থী দ্বীপায়ন চৌধুরীর বয়স চল্লিশ উর্ধ৷ নির্বাচন যতই এগিয়ে আছে ভোট যুদ্ধে নির্বাচনী প্রচারের তেজিভাব জোর দার হয়ে উঠেছে৷ ভোটারদের মন জয় ও গন দেবতাদের আশীর্বাদ নিতে বুধবারেও দেখা গেল সিপিআইএম প্রার্থী অশোক মিত্রকে৷ দুই শতাধিক ঊধর্ে নেতাকর্মীদের সাথে সকাল হতেই নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গেলেন বাম মনোনীত প্রার্থী৷ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বরোজ কলোনী, সাতমুড়া ও মির্জাপুর এলাকার প্রতিটি বাড়িতে গেলেন তিনি৷ গণতন্ত্র পুনরুদ্ধার সহ উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকে ভোটে জয়ী করার আহ্বান জানান৷ বাম মনোনীত প্রার্থী অশোক মিত্রের সাথে এই দিনে প্রচার কর্মসূচিতে ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সদস্য রিপু সাহা, সিট্যু নেতা বিজয় তিলক , ত্রিলোকেশ সিনহা , ছাত্রনেতা সুকান্ত মজুমদার সহ নারীনেত্রী ও গণ আন্দোলনের নেতৃত্বরা এবং অবসরপ্রাপ্ত বহু শিক্ষক কর্মচারী নেতৃত্ব৷ বারে বারে নির্বাচনী প্রচার কর্মসূচির ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম মনোনীত প্রার্থী অশোক মিত্র সহ যুবনেতা রিপু সাহা জানান জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ব্যাপক সাড়া দিচ্ছে৷ এই কেন্দ্রে বামেদের জয়ের ধারাকে অব্যাহত রেখে বাম মনোনীত প্রার্থী জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্বরা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top