News Flash

Image

নেশা সামগ্রী সহ যুবক আটক ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বাইকে করে গাঁজা নিয়ে রাজ্যে প্রবেশের সময় ঝেরঝেরিস্থিত নাকা পয়েন্টে ব্রাউন সুগার সহ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয় নেশা কারবারি৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য পুলিশ, নির্বাচন কমিশন অত্যন্ত আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে৷ এরপরেও তাদের চোখে ধুলো দিয়ে নেশা কারবারিরা নিজেদের ব্যবসা অব্যাহত রাখতে মরিয়া৷ বুধবার দুপুর দুইটা নাগাদ অসম থেকে একটি পালসার বাইকে করে ইউসুফ আলী নামে এক যুবক ব্রাউন সুগার নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে ঝেরঝেরিস্থিত ত্রিপুরা পুলিশের নাকা পয়েন্টে ধরা পড়ে৷  সেই নাকা পয়েন্টে পুলিশি তল্লাশী ব্যবস্থা জারি রয়েছে৷এর মধ্যে নির্বাচনকে ঘিরে সিআরপিএফ বাহিনী সহ অতিরিক্ত তল্লাসি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে৷ এদিকে আগে থেকেই গোপন সূত্রে ত্রিপুরা পুলিশ ওৎ পেতে বসে থাকে সেখানে৷ যথারীতি দুইটা নাগাদ যুবকটি ত্রিপুরা সীমান্তে আসলেই পুলিশ তাকে আটক করে তল্লাশি করতেই চারটি সাবানের প্যাকেটে মোট ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে৷এই সময় সিআরপিএফের সি কোম্পানির ডি/৩৭ ব্যাটেলিয়নের জোয়ানরা কর্মরত ছিলো৷ ধৃত যুবকের বাড়ি ধর্মনগরের ঢপিরবন গ্রামে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেজষছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়েছে৷ আগামীকাল তাকে আদালতে প্রেরণ করবে পুলিশ৷ 

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top