News Flash

  • Home
  • দেশ
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : ভারতীয় অর্থনীতি সঠিক পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে : নির্মলা সীতারমন
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : ভারতীয় অর্থনীতি সঠিক পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে : নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় অর্থনীতি সঠিক পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে পাঁচ বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করার শুরুতেই তিনি বলেছেন, এটি অমৃত কালের প্রথম বাজেট। ভারতীয় অর্থনীতি সঠিক পথে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নির্মলা সীতারমন বলেছেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে। তাঁর কথায়, আমরা করোনার সময় নজর দিয়েছি, দেশের কেউ যেন অভুক্ত না থাকে।

ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের এই সময়ে ভারতের জি-২০ সভাপতিত্ব বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ভারতের ভূমিকাকে শক্তিশালী করার এক অনন্য সুযোগ। ২০১৪ সাল থেকে সমস্ত নাগরিকের জন্য একটি উন্নতমানের ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করেছে সরকার। এই ৯ বছরে ভারতীয় অর্থনীতি দশমতম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা বলেছেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top