News Flash

  • Home
  • Uncategorized
  • আমি জঙ্গি নই, জেএনইউ ফিরে জানাল উমর খালিদ
Image

আমি জঙ্গি নই, জেএনইউ ফিরে জানাল উমর খালিদ

Umar Khalid JNUনয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফিরে এল দেশ বিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত উমর খালিদ| উমর হলেন জেএইউ-এর ইতিহাসের ছাত্র| বেশ কিছু দিন ধরেই গা-ঢাকা দেওয়ার পর রবিবার রাতে প্রথম বারের জন্য প্রকাশ্যে এলেন| প্রকাশ্যে এলেন তাঁর আরও চার সতীর্থ অনির্বাণ ভট্টাচার্য, আশুতোষ যাদব, রমা নাগা এবং অনন্ত নারায়ণ| পুলিশ এই পাঁচ জনকেই দেশদ্রোহিতার অভিযোগে খুঁজছে| জারি হয়েছে লুকআউট নোটিসও| তাঁদের আর এক সতীর্থ কানহাইয়া কুমার এই মুহূর্তে আদালতের নির্দেশে একই অভিযোগে জেল হেফাজতে রয়েছে|
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লক| স্লোগান, করতালিতে ফেটে পড়ে গোটা চত্বর| সেই উল্লাসের মধ্যেই দীপ্ত উচ্চারণে উমর খালিদ জানায়, `যদিও আমার নাম উমর খলিদ, কিন্তু আমি জঙ্গি নই|’ খালি গলায় বলতে বলতেই তার হাতে উঠে এল মাইক্রোফোন| এক হাতের মুঠোয় মাইক্রোফোন আর অন্য মুঠোয় জোরে চেপে ধরা কর্ড| একের পর এক বাক্যে রাষ্ট্র থেকে মিডিয়া শানিত ভাষণে সকলকে শুনিয়েছে তাদের কথা|
এদিকে, খবর পেয়ে ওই ছাত্রদের গ্রেফতার করতে হাজির হয় পুলিশ| কিন্তু বিশ্ববিদ্যালয়ে চত্বরে পুলিশ প্রবেশের অনুমতি দেননি উপাচার্য এম জগীদশ| যদিও তাঁর এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে| সোমবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারলেও অভিযুক্তরা বাইরে এলেই গ্রেফতার করা হবে তাদের|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top