নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ সন্ধ্যা রাতে যান দুর্ঘটনা৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়া গ্রামে৷ খবরে জানা গিয়েছে, সন্ধ্যা ৭ টা নাগাদ কল্যাণপুর পোস্ট অফিসের মাস্টারবাবু দীপক দাস সহ অন্য আরেকজনকে নিয়ে খোয়াইয়ের আমপুরাস্থিত অনুকূল ঠাকুরের উৎসব থেকে নিজের টিআর- ০১এফ-৮৫৩১ নম্বরের গ্লেমার বাইক নিয়ে কল্যাণপুরের উদ্দেশ্যে ফিরছিল৷ গুংরাইছড়া গ্রামের সড়কে আসতেই পেছন দিক থেকে স্বজোরে একটি টিআর০১- পি-০২৯২ নম্বরের অল্টো গাড়ি ধাক্কা মারে৷ সাথে সাথে মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান দীপকবাবু৷ খবর পেয়ে দমকলের গাড়ি এসে দীপকবাবুকে নিয়ে যায় কল্যাণপুর হাসপাতালে৷ পুলিশ এসে গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ একাংশ এলাকাবাসীর অভিযোগ গাড়ির চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা৷ তবে গাড়ির চালককে গ্রেপ্তার করতে পারেনি৷ সন্ধ্যারাতে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য৷
কল্যাণপুরে যান সন্ত্রাসে রক্তাক্ত এক ব্যাক্তি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















