News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক বঞ্চনার অভিযোগ এনে আন্দোলনে নামছে আত্মসমর্পণকারী জঙ্গীদের সংগঠন
Image

প্রশাসনিক বঞ্চনার অভিযোগ এনে আন্দোলনে নামছে আত্মসমর্পণকারী জঙ্গীদের সংগঠন

ARJACনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ সরকারি বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে আত্মসমর্পণকারী বৈরীদের পৃথক একটি সংগঠন৷ এআরজেএসি সংগঠনের তরফে শুক্রবার সাংবাদিক সম্মেলনে সাত দফা দাবির সমর্থনে রাজ্য সরকারের নানা বঞ্চনা তথ্য তুলে ধরেন৷ তাদের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া তাদের গায়ে লাগেনি৷ শিক্ষার দিক দিয়েও তারা পিছিয়ে রয়েছে৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বৈরী জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও রাজ্য সরকারের তরফে নানা সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেন৷ সংগঠনে বর্তমানে সদস্য সংখ্যা ১২শ৷ এদের মধ্যে তিনশজন সন্ত্রাসের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও সরকারি খাতায় তাদের নাম নথিভুক্ত করা হয়নি৷ এদিন সংগঠন দাবি জানায়, শীঘ্রই ঐ তিনশজনকে সরকারি তালিকায় নথিভুক্ত করতে হবে৷ এরই পাশাপাশি অন্যান্য দাবিগুলি আগামী দুই মাসের মধ্যে পূরণ করার আবেদন জানায় সংগঠন৷ তবে, আগামী এপ্রিল মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top