News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের কাজের খেসারতে বেহাল রাস্তা প্রতিবাদে অবরোধ আন্দোলন কদমতলায়
Image

নিম্নমানের কাজের খেসারতে বেহাল রাস্তা প্রতিবাদে অবরোধ আন্দোলন কদমতলায়

Road block picনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজে গড়িমসি৷ জনতার রাস্তা অবরোধ৷ ঘটনা কদমতলা এলাকার রাজনগরে৷ কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা৷ পথ চলাচলে যাত্রী দুর্ভোগ৷ ক্ষুব্ধ জনতা আজ সকাল দশটা থেকে রাজনগর বাজার এলাকাতে পথ অবরোধ করে৷ কিন্তু বেলা ১টায় ঘটনাস্থলে আসেন এসডিএম পিডব্লিউডি, ডিসিমে অসিত দাস প্রজেক্ট ম্যানেজার দেবাশিষ চক্রবর্তী, কদমতলা থানার এসআই শঙ্কর দাস সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকগণ৷ প্রায় আড়াই থেকে তিনশো স্থানীয় জনগণ পথ অবরোধে সামিল হয়৷ ফলে শত শত যাত্রীবাহী ও  পণ্যবাহী গাড়ি আটকে পড়ে৷ যাত্রীদের দূর্ভোগ ও পোহাতে হয়৷ টানা তিনঘন্টা  পথ অবরোধের পর ডিসিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ আলোচনাক্রমে বিক্ষোব্ধ পথ অবরোধকারী জনতাকে আশ্বস্ত করেন যে, খুব শীঘ্রই কদমতলা রাণীবাড়ি সড়কটির সংস্কারের কাজ শুরু করা হবে৷ সে আশ্বাসে আশ্বস্ত হয়ে স্থানীয় জনগণ পথ অবরোধমুক্ত করেন৷ তবে অবরোধকারী জনতার দাবি যদি সংশ্লিষ্ট  দপ্তর  শীঘ্রই মেরামতের কাজে হাত না লাগায়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷ পাশাপাশি জনগণ আরো অভিযোগ করে যে, গত কে বৎসর পূর্বে পিডব্লিউডি এই কাজে হাত লাগায়৷ কিন্তু কাজে হাত লাগানোর এক মাস পর মেরামতের কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর৷ আর তাতে এই পথ চলাচলের অপযোগী  হয়ে পড়ে৷ স্থানীয় জনগণ বেশ কয়েকবার কাজের কন্ট্রেক্টার শঙ্কর চৌদুরী ও প্রজেক্ট ম্যানেজার দেবাশিষ চক্রবর্তীর সাথে কথাও বলেন৷ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি৷ কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তাটির জরাজীর্ণতার কারণে অনেক দুর্ঘটনা সংগঠিত হয়েছে৷ তাই নিরূপায় হয়ে  রাজনগর বাজারের স্থানীয় জনগণ আজ কদমতলা রাণীবাড়ি সড়ক অবরোধ করেন৷ স্থানীয় জনতার অভিযোগ ক্ষমতাশালী কন্ট্রেক্টার শঙ্কর চৌধুরীর খামখেয়ালিপনার কারণে কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তার বেহালদশা৷ আর দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণের৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top