সিমলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): তামাকজাত দ্রব্যের বিক্রি নিয়ন্ত্রণে এবার জোড়া সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার| হিমাচলে বিড়ি, সিগারেট-সহ যে কোনও তামাকজাত দ্রব্য বিক্রির জন্য বিক্রেতাদের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে| এক সরকারি মুখপাত্র এ কথা জানিয়েছেন| শুধু তা-ই নয়, বিড়ি, সিগারেটের খুচরো বিক্রিও নিষিদ্ধ করেছে হিমাচল সরকার| মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
রাজ্য সরকারের আশা, এই সিদ্ধান্ত কার্যকর হলে, সিগারেট-সহ তামাকজাত দ্রব্য খাওয়া কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে| আগামী ২৫ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন শুরু হলেই এই প্রস্তাব সংক্রান্ত বিল পাশ করানো হবে| যদিও, বিড়ি-সিগারেট বিক্রেতারা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন| তাঁদের দাবি, এই আইন প্রণয়ন হলে বিক্রেতাদের রুটি-রুজিতে টান পড়া ছাড়াও লাইসেন্স দেওয়ার নামে সরকারি কর্মীদের ঘুষ খাওয়ার প্রবণতা বাড়বে|
হিমাচলে তামাকজাত দ্রব্য বিক্রির জন্য লাইসেন্স আবশ্যিক, বিরোধিতায় বিক্রেতারা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















