News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ও ডিইউ-র পড়ুয়াদের একাংশের সঙ্গে যোগাযোগ রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের, দাবি মহারাষ্ট্র পুলিশের
Image

জেএনইউ ও ডিইউ-র পড়ুয়াদের একাংশের সঙ্গে যোগাযোগ রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের, দাবি মহারাষ্ট্র পুলিশের

mumbai policeনয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| দেশবিরোধী স্লোগানে অভিযুক্তদের পিছনে লস্কর নেতা হাফিজ সইদের উস্কানির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করল মহারাষ্ট্র পুলিশ| জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের সঙ্গে যোগাযোগ রয়েছে অতি বামপন্থী সংগঠন ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের একাংশের| একই অভিযোগে গ্রেফতার হওয়া মহারাষ্ট্রের এক অধ্যাপককে জেরা করে এই তথ্য মিলেছে বলে দাবি করেছেন মহারাষ্ট্র পুলিশের নকশাল দমন বিভাগের আইজি রবীন্দ্র কদম (নাগপুর বিভাগ)|
অতি বামপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে গতবছর গ্রেফতার করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবাকে| সম্প্রতি তাঁকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করছেন ওই পুলিশকর্তা| তিনি বলেছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অতি বাম মানসিকতার ছাত্রছাত্রীদের হিংসার মাধ্যমে বিপ্লব নিয়ে আসার মন্ত্রে শিক্ষিত করেন সাইবাবা| তাঁর এই শিক্ষায় দীক্ষিত জেএনইউ-র এক প্রাক্তন ছাত্র হেম মিশ্রকে গ্রেফতার করা হয়| তার কাছ থেকে এই বিষয় সম্পর্কিত একটি মাইক্রোচিপও উদ্ধার করা হয়েছে| পাশাপাশি গুয়াহাটির বাসিন্দা ঋতুপর্ণা গোস্বামী বলে জেএনইউ-র আরও এক প্রাক্তন ছাত্রীর কথা জানা গিয়েছে| এই ঋতুপর্ণা বর্তমানে নবীন নাম নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় অতি বামপন্থী সংগঠনগুলির মধ্যে যোগাযোগ স্থাপনের সূত্রধর হিসেবে কাজ করছে| পাশাপাশি মাওবাদী সংগঠনের শীর্ষনেতা গণপতির কাছের বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top