News Flash

  • Home
  • Uncategorized
  • কান্নুরের পাপিনেসেরিতে বৃদ্ধ বাবা-মায়ের সামনে কুপিয়ে খুন আরএসএস কর্মীকে
Image

কান্নুরের পাপিনেসেরিতে বৃদ্ধ বাবা-মায়ের সামনে কুপিয়ে খুন আরএসএস কর্মীকে

muder photoকান্নুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কেরলের কান্নুরের পাপিনেসেরিতে বৃদ্ধ বাবা-মায়ের সামনে কুপিয়ে খুন আরএসএস কর্মীকে| সুজিথ নামে ২৭ বছর বয়সি সঙ্ঘ কর্মীকে সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এলাকায় হরতাল পালন করে আরএসএস| একটি সূত্রের দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল ১০ জন| সুজিথের বাবা-মা, ভাই হামলাকারীদের বাধা দিয়েও বিফল হন| হামলায় মারাত্মক জখম হন সুজিথ| কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তায়ই মৃতু্য হয় সুজিথের| জখম হয়ে হাসপাতালে ভর্তি তাঁর বাবা-মা, ভাইও|
এব্যাপারে জেলা ও রাজ্যের বিজেপি, সঙ্ঘ নেতা-কর্মীরা অভিযোগের আঙুল তুলেছেন বামপন্থীদের দিকে| যদিও বামেরা তা অস্বীকার করেছে| তাদের দাবি, এটা স্থানীয় বিবাদের জের| রাজনীতির সঙ্গে কোনও সম্পর্কই নেই| জিজ্ঞাসাবাদের জন্য ১০ জন সিপিএম কর্মীকে আটক করেছে পুলিশ| সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণানের বক্তব্য, এই হত্যার সঙ্গে রাজনীতির সংস্রব নেই| সিপিএমও এর সঙ্গে জড়িত নয়| তবে বিষয়টি স্থানীয় ইসু্য বলে মানতে নারাজ বিজেপির কেরল নেতারা| নয়াদিল্লিতে বিজেপি মুখপাত্র এম জে আকবর সিপিএমকে একহাত নিয়েছেন| তাঁর বক্তব্য, কেরলে লাগাতার হিংসা, খুনের রাজনীতি করছে বামেরা| ২০০-র বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে| কেরলে গেরুয়া সংগঠনের উত্থানে আতঙ্কিত হয়ে হিংসা, খুনের রাজনীতির মাধ্যমে ভীতি ছড়াতে চাইছে বামেরা| তবে জনগণ এটা মেনে নেবে না| ভোটের বেশি দেরি নেই| সেখানেই মানুষ যোগ্য জবাব দেবে ওদের|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top