News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ায় আগুনে পুড়ে মৃত দুই ডাক্তারি ছাত্রী, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর
Image

রাশিয়ায় আগুনে পুড়ে মৃত দুই ডাক্তারি ছাত্রী, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর

sushma swarajনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুনে পুড়ে মৃতু্য হল দুই মেধাবী ভারতীয় ছাত্রীর| টুইট করে এই দুঃসংবাদ দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| জখম আরও বেশ কয়েক জন ভারতীয় পড়ুয়া| পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস থেকে কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন|
রবিবার মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে স্মলেন্‌স্ক মেডিক্যাল আকাদেমির ছাত্রাবাসের পাঁচতলায় আগুন লাগে| সেখানে একই ঘরে থাকতেন মহারাষ্ট্রের পূজা কাল্লুর (২২) ও করিশ্মা ভোসলে (২০)| ঘুমের মধ্যেই প্রাণ হারান চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়া| ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| তিনি জানিয়েছেন, ওই দুই পড়ুয়ার মৃতদেহ মুম্বই আনা হবে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top