News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়, শোকে বিহ্বল গোটা দেশ
Image

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়, শোকে বিহ্বল গোটা দেশ

Hanmanthappa Kopparনয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারী৷৷ থেমে গেল জীবন যুদ্ধের লড়াই৷ দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হল সিয়াচেনে বরফের স্তুপ থেকে একমাত্র জীবিত উদ্ধার ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়ের৷ গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল৷ কাজ করা বন্ধ করে দিয়েছিল কিডনি ও লিভার৷ বুধবার সন্ধ্যায় প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়, তাঁর মাথায় ঠিকমতো অক্সিজেনের সঞ্চালন ঘটছিল না৷ রক্তচাপও খুব কম ছিল৷ পুরোপুরি লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে৷ কিন্তু আজ সকাল থেকে ক্রমশ অবস্থার অবনতি হয়৷ অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বীর সেনা ল্যান্সনায়েক৷
সিয়াচেনে ১৯ হাজার ৬০০ ফুট উচ্চতায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নীচে থাকা তাপমাত্রায় ৬ কাটানোর পর বরফের মধ্যে থেকে উদ্ধার করা তাঁকে৷ প্রথমে লেহ-র হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিয়ে আসা হয় দিল্লির সেনা হাসপাতালে৷ সেখানে এইমস’র চিকিৎসকরাও তাঁকে বাঁচাতে সেনা হাসপাতালের চিকিৎসকদের সাহায্য করেন৷ কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে যান ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়৷
এই খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে শোকের আবহ৷ তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, আপনার ভিতরের সৈনিকটি চির অমর থাকবে৷ আপনাদের মতো শহিদরা ভারতের সেবা করেছেন৷ এজন্য গর্ব হয়৷ শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, চরম সাহস, বীরত্ব ও প্রতিজ্ঞা দেখিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন উনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top