News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি অটোর সংশাপত্র নিয়ে ফিলিং স্টেশনে ধুন্ধুমার
Image

সিএনজি অটোর সংশাপত্র নিয়ে ফিলিং স্টেশনে ধুন্ধুমার

CNGনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ সিএনজি চালিত অটো রিক্সার সিলিন্ডার পরীক্ষা করানো ও বৈধ শংসাপত্র নিয়ে মতভেদ তুঙ্গে উঠেছে৷ সিলিন্ডারগুলো পরীক্ষা করানোর মেয়াদ ছিল পাঁচবছর৷ এই মেয়াদ কমিয়ে তিনবছর করা হয়েছে৷ তাতে বিপাকে পড়েছে সিএনজি চালিত অটো চালকরা৷ যেসব অটো চালক সিলিন্ডার পরীক্ষা করানোর বৈধ শংসাপত্র দেখাতে পারছেন না তাদেরকে আজ থেকে সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে না৷ এনিয়ে সোমবার সকাল থেকে টিআরটিসি অফিসস্থিত  সিএনজি স্টেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ সিএনজি স্টেশন কর্তৃপক্ষ স্পষ্টত জানিয়েছেন সিলিন্ডার পরীক্ষা করানোর শংসাপত্র না দেখালে কোন অবস্থাতেই গ্যাস সরবরাহ করানো হবে না৷ তাতে বিপাকে পড়েছেন বহু অটো চালক৷ তাদের অনেকেরই অভিযোগ নির্ধারিত সময় সীমা অতিক্রান্ত না হওয়ার আগেও গ্যাস সরবরাহ করা হচ্ছে না৷ তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ৷ এবিষয়ে মতামত জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রী সাধারণ এবং অটো চালকের নিরাপত্তার স্বার্থেই এই ধরনের কঠোরতা অবলম্বন করা হয়েছে৷ সুিট্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত আগস্ট মাস পর্যন্ত সিলিন্ডার পরীক্ষা করানোর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷ পরবর্তী সময়ে সংগঠনের অনুরোধে ডিসেম্বর মাস পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল৷ এই সময়সীমার মধ্যেও সব অটো চালক সিলিন্ডার পরীক্ষা করাতে পারেননি৷ সেজন্য আরো কিছুটা সময় চাওয়া হয়েছিল৷ কিন্তু এর মধ্যেই গত পরশুদিন খয়েরপুরের বৃদ্ধি নগরের সিএনজি স্টেশনে দুর্ঘটনা ঘটায় অটো গুলোতে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে আরো কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে৷ এর ফলেই আজ অটো শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top