News Flash

  • Home
  • Uncategorized
  • শিয়রে ভোট, পাহাড় চষে বেড়াচ্ছে বামেরা, শীতঘুমে বিরোধী শিবির
Image

শিয়রে ভোট, পাহাড় চষে বেড়াচ্ছে বামেরা, শীতঘুমে বিরোধী শিবির

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে কল্যাণপুর ব্লক এলাকার এডিসি ভিলেজগুলিতে ব্যাপক প্রচারে সামিল হয়েছে শাসক দল সিপিএম৷ বিরোধীদের তেমন কোন প্রচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি৷
কল্যাণপুরের রজনী সর্দার পাড়া ভিলেজ ক মিটি ভিত্তিক নির্বাচনী সভা বৈরাগী পাড়া সুকল মাঠে অনুষ্ঠিত হয়৷ নির্বাচনী সমাবেশে উত্তাল মিছিলের ঢেউ আছড়ে পড়ে৷ রজনী সর্দার পাড়া, বৈরাগী পাড়, গগন চৌধুরী পাড়া, ইয়াকরাই, সোনারাম, পাড়া গয়াংফাং থেকে মিছিল এসে সমবেত হয় সমাবেশস্থলে৷ মিছিলে পুরিষের তুলনায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কল্যাণপুর অঞ্চল কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন, কংগ্রেসের নেতৃত্বে এরাজ্যে ৩৫ বছর কংগ্রেস ক্ষমতায় ছিল৷ কেন্দ্রেও কংগ্রেস ছিল৷ কংগ্রেসের রাজত্বের আগে ১৮৪ জন রাজা, রাজ্য শাসন করেছেন৷ তারা সাড়ে তেরশ বছর রাজ্য শাসন করেছেন৷ তারা ছিলেন সবাই উপজাতি অংশের৷ তারা উপজাতি অংশের মানুষের জন্য কোন কাজ করেনি৷ বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উপজাতিদের জীবনমানের উন্নয়ন ঘটেছে৷
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, স্বপন দেববর্মা, অভিরাম দেববর্মা প্রমুখ৷ উল্লেখ্য, রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজটি সিপিএমের দখলেই ছিল৷
কল্যাণপুর ব্লকের নকসিরাই পাড়ায় ভোট প্রচারে রীতিমতো জোয়ার তুলেছে শাসক দল সিপিএম৷ তবে ভোটারদের নানা প্রশ্ণবানেও জর্জরিত হতে হয়েছে৷
এডিসি ভিলেজে কমিটির নির্বাচনে বিরোধী দল এখনো শীতগুমে আচ্ছন্ন৷ খালি ময়দানে প্রচারে জোয়ার তলেছে শাসক দল সিপিএম৷ কল্যাণপুর ব্লক এলাকার নকসিরাই এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে সামিল হতে ব্যাপক সাড়া পেয়েছে শাসক দল৷ দলীয়প্রার্থী সুশীলা দেববর্মা ও অরুণ দেববর্মার সমর্থনে প্রচার চালানো হয়৷ ব্যান্ডের তালেতালে মিছিল এগিয়ে চলে দেবতাবাড়ির দিকে৷ এক সময় দেবতাবাড়ি ছিল সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল৷ এখন সেখানে শান্তি সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে৷ এলাকায় প্রচার চালাতে গিয়ে শাসক দলকে অবশ্য কিছু প্রশ্ণেরও সম্মুখীন হতে হয়েছে৷ স্থানীয় গ্রামবাসী জানান, বিদ্যুতের খঁুটি না থাকায় বিদ্যুৎ পৌঁছেনি বাড়িঘরে৷ অবিলম্বে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য দাবি জানিয়েছেন ভোটাররা৷ প্রচারে নেতৃত্ব দেন সিপিএম মহকুমা কমিটির সদস্য স্বপন দেববর্মা, দলীয় প্রার্থী মঙ্গল দেববর্মা, জরিকন্যা দেববর্মাও মিছিলে অংশ নেন৷
শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানিয়ে ধলাই জেলার কমলপুরেও ভিলেজ কমিটি নির্বাচনের প্রচারে জোয়ার এসেছে শাসক দল সিপিএমে৷ পক্ষান্তরে বিরোধীরা এখনো শীতঘুমে আচ্ছন্ন৷
ধলাই জেলার কমলপুর মহকুমার প্রতিটি এডিসি ভিলেজে বিরোধীদের নিশ্চিহ্ণ করের দেবার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারে সামিল হয়েছে শাসক দল৷ ধলাই জেলার দুর্গাচৌমুহনী ব্লকের ৬টি ভিলেজ কমিটি নির্বাচনে ৪২ টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেবার পরপরই ভোট প্রচার আরো তেজী করেছে৷ দলীয় প্রার্থীদের সমর্থনে দুর্গাচৌমুহনী বাজারে মিছিল সংগঠিত হয়৷ মিছিলে নেতৃত্ব দেন কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, সম্পাদক মন্ডলীর সদস্য হরিমাধব শর্মা, জিএসপির বিভাগীয় সম্পাদক জগদীশ দেববর্মা প্রমুখ৷ জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস বলেন, শান্তি ও উন্নয়নের ধারাকে বজায় রাখতেই এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে৷ তিনি বলেন, সারা রাজ্যে বিরোধীরা এবার শূন্য হাতে চলেছে৷ জেলায় জেলায়, গ্রামে গ্রামে বিরোধীরা শূন্য, দুর্গাচৌমুহনী ব্লকেও বিরোধী শূন্য করে দেবার জন্য তিনি আহ্বান জানান৷ শাসক দল সিপিএম ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক প্রচারে সামিল হলেও বিরোধী কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি সহ অন্যান্য দলগুলোর প্রচার এখনো নজরে আসেনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top