News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষেবা শিকেয়, কোটি কোটি টাকার ঘোটালা, উন্নয়ন দেখাতে আরও একটি হাসপাতালের যাত্রা
Image

পরিষেবা শিকেয়, কোটি কোটি টাকার ঘোটালা, উন্নয়ন দেখাতে আরও একটি হাসপাতালের যাত্রা

Healthনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ জানুয়ারি৷৷ স্বাস্থ্য পরিষেবা শিকেয় তুলে দপ্তরের একাংশ কর্মী ও আধিকারিক কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছেন৷ এদিকে, রাজ্য সরকার উন্নয়ন দেখানোর জন্য একের পর এক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল উদ্বোধন করে চলেছে৷ এই হাসপাতালগুলিতে মিলছে না সঠিক চিকিৎসা পরিষেবা৷ বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে চলেছে৷ নেই বিশেষজ্ঞ চিকিৎসক৷ রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা অস্বীকার করার মতো সুযোগ নেই৷ তবে পরিকাঠামো উন্নত হয়েছে৷ কিন্তু উন্নত হয়নি পরিষেবার মান৷
ঊনকোটি জেলার জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ৩২ কোটি ৩৩ লক্ষ টাকা কেলেঙ্কারির সাথে জড়িত দপ্তরের আধিকারিক সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে৷ এই কেলেঙ্কারিরর সাথে জড়িত ও যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা বর্তমানে জামিনে রয়েছে৷ খবর পাওয়া গেছে কয়েকজন চিকিৎসকসহ ঐ সময়ের সিএমও জড়িত রয়েছেন৷ বর্তমানে তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে৷ জানা গেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে কয়েকজন চাকুরি থেকে অবসর নিয়েছেন৷ কংগ্রেস দল একসময় বাজার গরম করেছিল এই বিশাল টাকা নয়ছয় করার প্রতিবাদে৷ ঘেরাও অভিযান, বনধ্ বিভিন্ন সভায় এর বিরুদ্ধে বক্তব্য রেখেছিল ঊনকোটি জেলার কংগ্রেস নেতৃত্ব৷ বেশ কিছুদিন ধরে ওরা চুপ কেন৷ এই বিষয়ে কোন কথা বলছে না কংগ্রেস নেতারা এই বিষয়ে কৈলাসহরবাসীর মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে৷ উচচ আদালতে যে মামলা হয়েছে, সে মামলার তদন্ত একজন অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রয়েছেন৷ উনার তদন্তে কি পাওয়া গেছে তা জানা যায়নি৷ এত বড় অঙ্কের টাকা স্বাস্থ্য দপ্তরে আর কোন দিন রাজ্যের কোন জেলাতে হয়েছে তার খবর পাওয়া যায়নি৷ এমন অবস্থায় কৈলাসহর একের পর এক হাসপাতাল উদ্বোধন হচ্ছে৷ নেই কোন উন্নত পরিষেবা৷ ছুটে যেতে হয় আগরতলায় বা পার্শ্ববর্তী আসাম রাজ্যে৷ আগামীকাল ১০ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন হচ্ছে মুরইবাড়ি উপজাতি এলাকায়৷ কিন্তু পরিষেবা কতটুকু হবে তা বলা যাচ্ছে না৷ এর কারণ হল এর পূর্বে ইরানি ও চন্দ্রীপুর ব্লকের আওতাধীন একটি হাসপাতাল হয়েছিল৷ তার মধ্যে পরিষেবার কোন মিল নেই৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top