News Flash

  • Home
  • Uncategorized
  • খাস জমিতে বাড়ি ভেঙে দিল পুর নিগম
Image

খাস জমিতে বাড়ি ভেঙে দিল পুর নিগম

amc-99নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ শুক্রবার সকালে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী জিবি সংলগ্ণ কুমারী টিলা এলাকায় খাসজমিতে নির্মিত দুটি বেআইনীবাড়ি ভাঙল৷ আগেই সংশ্লিষ্ট  লেইক সংলগ্ণ এলাকায় খাসজমিতে নির্মিত বাড়িতে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে নিগম উচ্ছেদ করেছে৷[vsw id=”-VqbRZP5se8″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”] কিন্তু দুটি পরিবার এরপরও থেকে যাওয়ায় বহু নোটিশ আর কাগজে তৎপরতার পর শুক্রবার পুর  নিগমের টাস্ক ফোর্স বিশাল টিএসআর বাহিনী নিয়ে এলাকায় গিয়ে সংশ্লিষ্ট দুটি বাড়ি ভেঙে দেয়৷ এই অভিযান সম্পর্কে পুর নিগমের নর্থ জোন এক্সিকিউটিভ অফিসার অরুণ রায় বলেন, টাস্ক ফোর্স বাহিনী  বুলডজার চালিয়ে এই দুটি বাড়ি ভাঙল৷ তবে এই বাড়ি ভাঙার সময় উভয় বাড়ির কোন বাসিন্দাই উপস্থিত ছিলেন না৷ এর মধ্যেও এই দুটি বাড়ি ভাঙার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top