News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে সন্দেহভাজন মাও হামলা, তদন্তে পুলিশ
Image

কেরলে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে সন্দেহভাজন মাও হামলা, তদন্তে পুলিশ

তিরুবনন্তপুরম, ১৯ জানুয়ারি (হি.স.): কেরলে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে হানা দিল মাওবাদীারা| এমনই সন্দেহ পুলিশের| বাড়ির ভিতরে ঢুকতে না পারলেও, বাড়ির বাইরে থাকা ওই ব্যাঙ্ক ম্যানেজারে একটি গাড়ি জ্বালিয়ে দেয় সন্দেহভাজন মাওবাদীরা| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টা (মঙ্গলবার) নাগাদ কেরল-তামিলনাড়ু সীমান্তে কাল্লু মোকুর কাছে নামবিয়ার কুন্নু চেকপোস্টে এক ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে একদল মানুষ হামলা চালায়| তারপর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা| পুলিশ জানায়, কেরলের ব্যাঙ্ক ম্যানেজার বাসকারান নায়ারের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে| কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়| তবে এই হামলার পিছনে মাওবাদীদেরই হাত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের| এই ঘটনার জেরে ওই ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top