News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে ঃ মুখ্যমন্ত্রী
Image

আমাদের স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে ঃ মুখ্যমন্ত্রী

CM Rabindraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ আমাদের দেশের পরিস্থিতি কিছু দিন ধরে জটিল আকার ধারন করেছে৷ স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার রবীন্দ্র শবার্ষিকী ভবনে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী বামাপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য উৎসব ও সেমিনার৷ অনুষ্ঠানের আনুুষ্টানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রবিবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুর হয়েছে ৬ দিন ব্যাপী বামাপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য উৎসব ও সেমিনার৷ ৬ দিন ব্যাপী নাট্যৎসবে ৬টি নাট্যদল অংশ নিয়েছে৷ উদ্বোধনী সন্ধ্যায় বিভু ভট্টাচার্য্য পরিচালিত ত্রিপুরা থিয়েটারের নাইক নয়া আন্দাজ সঞ্চস্থ করা হয়৷ নাট্যেৎসবে ত্রিপুরা ছাড়াও শিলচর, দিল্লি, কোলকাতা, মুম্বাই এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাট্যদল অংস নিচ্ছে৷ রবিবার সন্ধ্যায় নাট্যেৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরা থিয়েটার খুববেশী পুরানো সংগঠন নয়৷ কিন্তু তা সত্বেও তাদের যাত্রাপথের শুরু থেকে এই সময়ের মধ্যে কর্মকান্ডের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখছেন৷ তিনি বলেন, সরকারের পক্ষথেকে এধরনের উদ্যোগকে নানাভাবে উৎসাহিত করতে পারলেও আর্থিক দিক থেকে ততোটা সাহায্য করতে পারছি না৷ তা সত্বেও আমরা লক্ষ্য করছি গত কয়েক বছরে বেশকিছু প্রতিষ্টান তাদের সাহায্য উদ্যোগের মাধ্যমে এধরনের অনুষ্টানে করছেন৷ তাদের মধ্যে অন্যতম ত্রিপুরা থিয়েটার৷ এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের পরিস্থিতি কিছু দিন ধরে জটিল আকার ধারন করেছে৷ স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে৷ নাটক, সংগীত, চিত্রকলা, সিনেমা সবকিছু নিয়ন্ত্রন করার চিন্তাধারা মাথাচাড়া দিয়ে উঠছে৷ তার মধ্যে ফ্যাসিবাদী যে ভাবনা চিন্তা তা পুস্কারিত রয়েছে৷ এটা সুস্থতায় লক্ষন নয়৷ বামপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য ভৎসব ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যাপক সরোজ চৌধুরী এন এস ডির প্রয়াত রাজ প্রধান সুধীর কুলকানির স্ত্রী প্রভূজুত কুলকানি প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্য ব্যত্তিত্ব সুভ্রাংশু চক্রবর্তী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top