News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন বিধানসভা নির্বাচনে অগপ-র সঙ্গে জোট গড়তে পরামর্শ সংঘের
Image

আসন্ন বিধানসভা নির্বাচনে অগপ-র সঙ্গে জোট গড়তে পরামর্শ সংঘের

assam mapগুয়াহাটি, ১৭ জানুয়ারি, (হি.স.) : রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে নির্বাচনী আঁতাত করতে বিজেপিকে পরামর্শ দিয়েছে আরএসএস| স্থানীয় একটি অভিজাত হোটেলে আরএসএস এবং বিজেপি-র প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই পরামর্শ দিয়ে সংঘের সর্বভারতীয় পদাধিকারীরা বলেছেন, কংগ্রেস হটাও অভিযানে বিভিন্ন জনগোষ্ঠীয় জাতীয় সংগঠনের পাশাপাশি আঞ্চলিক দল অগপ-র সঙ্গে আঁতাত ছাড়া বিজেপি-র হাতে বিকল্প কোনও পথ নেই| তবে তাঁরা বলেছেন, সরাসরি আঁতাতের চেয়ে সমঝোতার ফর্মূলায় এগোলে নির্বাচনে বিজেপ-র লাভ বেশি হবে| এক্ষেত্রে সংঘের নির্দেশ, ভোটের আগে রাজ্যের সবকয়টি জনগোষ্ঠীয় সংগঠনের সঙ্গে ঘন ঘন বৈঠক করুন বিজেপি-র পদাধিকারীরা| অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপি-র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রামলাল, সাধারণ সম্পাদক রামমাধব, প্রদেশ সভাপতি সর্বানন্দ সনোয়াল, সাংসদ আরপি শর্মা, বিজয়া চক্রবর্তী, হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ অংশ নেন| এদিকে সংঘের সহ-সরসংঘচালক কৃষ্ণগোপাল শর্মা, উত্তর অসম প্রান্ত প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া ও প্রান্ত প্রচার প্রমুখ শংকর দাস| এখানে উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যে দুই দলের মধ্যে নির্বাচনী জোট গড়ার লক্ষ্যে দু-দফার বৈঠক সম্পন্ন হয়েছে|
এরই মধ্যে বিজেপি-র সঙ্গে যাতে গাঁটছড়া বাঁধতে না-পারে সে-ব্যাপারে সম্প্রতি বিধানসভা সচিবালয়ে অগপ-র শীর্ষ দুই নেতা দলের সদারণ সম্পাদক দুর্গাদাস বোড়ো এবং বিধায়ক ভুপেন রায় কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠককরেচেন| আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে অসম গণ পরিষদকে দিয়ে বিজেপি-র ভোট ব্যাংকে থাবা বসাতে ব্লুপ্রিন্ট রচনা করছে ক্ষমতাসীন কংগ্রেস| বিগত লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপি-র ভিত শক্ত হচ্ছে অনুমান করে কী করে তাদের রোধ করে চতুর্থবারের জন্য ক্ষমতাসীন হওয়া যায় সে পরিকল্পনায় অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে সমঝোতার জন্য প্রদেশ কংগ্রেস কোমর কষে ময়দানে নেমেছে| এই লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ভরত নরহ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্তের সঙ্গে অগপ-র দুই শীর্ষ নেতার ওই রুদ্ধদ্বার বৈঠক|
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি-র ভোট বিভাজন ঘটাতে অগপ-র সঙ্গে যাতে রাজ্যের আঞ্চলিক এই দলের সঙ্গে গেরুয়া দলের কোনওভাবেই যাতে আঁতাত না-হয় তার জন্য যে-কোনওমূল্যে তা রুখতে চাচ্ছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| তাঁর অঙ্ক, বিজেপি-র বিরুদ্ধে অগপ-র প্রার্থী থাকলে এক্ষেত্রে লাভবান হবে কংগ্রেস| মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর দলের সঙ্গে আঞ্চলিক দল যদি গাঁটছড়া বাঁধে তা-হলে কংগ্রেসের সঙ্গে কোনওভাবেই যাবেন না অগপ-র ভোটাররা| কারণ অগপ-র ভোটাররা কংগ্রেসের সর্বকালের বিরোধী তা তিনি ভালোই জানেন| তাই অগপ-র সঙ্গে জোট না-করে প্রতিটি আসনে যদি তাঁদের প্রার্থী দাঁড় করানো যায়, তা-হলে প্রকারান্তরে লাভ হবেন তাঁরা| এই সমীকরণের দ্বারা বিজেপি-র সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রাজ্যে এআইইউডিএফ, অগপ, বামপন্থী, সমাজবাদী পার্টি, বিপিএফ, এনসিপি ইত্যাদি দলের সঙ্গে মহা-সমঝোতার কথা বললেও এইসব দলকে একটি আসনও ছাড়তে চাইছেন না মুখ্যমন্ত্রী বা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top