News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১২ সালে দিল্লির উদ্দেশে সেনাবাহিনীর দুটি ইউনিটের এগিয়ে আসার খবর সত্যি ঃ মনীষ তিওয়ারি
Image

২০১২ সালে দিল্লির উদ্দেশে সেনাবাহিনীর দুটি ইউনিটের এগিয়ে আসার খবর সত্যি ঃ মনীষ তিওয়ারি

manish tiwariনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে শনিবার এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় ও তথ্য সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি দাবি করেন, ২০১২ সালে দিল্লির উদ্দেশে সেনাবাহিনীর দুটি ইউনিটের এগিয়ে আসার খবর সত্যি | ২০১২ সালের ৪ এপ্রিলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সেই খবর প্রকাশিতও হয়| পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কেন্দ্রের অনুমতি ছাড়া সেনাবাহিনীর দুটি দল দিল্লির দিকে এগিয়েছিল| সেই সময় সেনাপ্রধান ছিলেন ভি কে সিংহ| তখন এই খবরের সত্যতা ইউপিএ সরকার স্বীকার না করলেও, গতকাল এক বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে এই খবরের সত্যতা স্বীকার করেন মনীশ তিওয়ারি|
যদিও সঙ্গে সঙ্গে এই দাবি খারিজ করে দেন প্রাক্তন সেনা প্রধান তথা বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ| তাঁর দাবি বর্তমানে মনীশ তিওয়ারির কোনও কাজ নেই| তাই তিনি এসমস্ত বিষয় অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন| প্রাক্তন সেনা প্রধানের দাবি, তাঁর আত্মজীবনী কারেজ অ্যান্ড কনভিকশন পড়ে দেখে তবেই মনীশ তিওয়ারির কোনও মন্তব্য করা উচি| সেখানে সমস্ত ঘটনা স্পষ্ট ভাষায় লেখা আছে| সেই বই পড়ে দেখলেই কংগ্রেস নেতার সমস্ত ধারণা বদলে যাবে| এই বইতে প্রাক্তন সেনা-প্রধান বিভিন্ন ঘটনার জন্যে আত্মসমালোচনাও করেছেন| তারমধ্যে যেমন রয়েছে সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম, তেমনই রয়েছে অপারেশন ব্লু-স্টারে ইন্দিরা গান্ধীর ভূমিকাও|
মনীশ তিওয়ারি গতকালকের বই প্রকাশ অনুষ্ঠানে দাবি করেন, ২০১২-র ১৬ জানুয়ারি রাতে হরিয়ানার হিসার থেকে রাইসিনা হিলসে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল সেনাবাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ইউনিট| তাদের ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল| এত বড় একটা ঘটনা ঘটতে চলেছিল অথচ সরকার তার কিছুই জানত না| মনীশ তিওয়ারি জানান সেই সময় তিনি প্রতিরক্ষমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন| তাঁর ভাষায় এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা| তবে সেনা অভু্যত্থান বিতর্কে ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরকে একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন ভি কে সিংহ|
এদিকে এপ্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির মন্তব্য, মনীশ তিওয়ারির এই দাবির কোনও গ্রহণযোগত্যা নেই দলের কাছে| কংগ্রেসের তরফে এই দাবির সত্যতা খারিজ করে দেওয়া হয়েছে| তিনি জানিয়েছেন, তাঁর সহকর্মী মনীশ তিওয়ারি নিরাপত্তা সম্পর্কিত কোনও কমিটির কোনও সদস্যই ছিলেন না কখনও| তাঁর দাবি নিরাপত্তার কারণে বিশেষ কিছু সময় সেনাবাহিনীর অভিযানের প্রয়োজনীয়তা থাকে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top