News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনা চালিয়ে যাওয়া উচিত, শরিফকে ফোন কেরির
Image

আলোচনা চালিয়ে যাওয়া উচিত, শরিফকে ফোন কেরির

kerry nawazওয়াশিংটন, ১০ জানুয়ারি (হি. স.) : পাঠানকোট হামলায় পাকিস্তানের উপর আরও একধাপ চাপ বাড়াল আমেরিকা | রাতে পাক প্রধানমন্ত্রী শরিফকে ফোন জন কেরির | পাঠানকোট হামলার তদন্তে পাক সরকারের অবস্থান জানতে নওয়াজ শরিফকে ফোন মার্কিন সচিব জন কেরির | পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে খবর, নওয়াজ শরিফ সরকার পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা প্রসঙ্গে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ | জানা গিয়েছে, এবিষয় তিনি স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন |
কেরিও জানিয়েছেন, তদন্ত এগিয়ে নিয়ে যেতে ও সত্যিটা সামনে আনতে মার্কিন সরকারের তরফে তাঁরা সব ধরনের সাহায্য পাবে | মূলত নওয়াজ শরিফ সরকারের পক্ষে দাবি জানানো হয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদীকে নির্মূল করতে তাঁরা বদ্ধপরিকর|
সূত্রের তরফে জানা গিয়েছে, মার্কিন সচিব মনে করেন, উপমহাদেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারত ও পাকিস্তান দুপক্ষেরই একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলা উচিত| এদিকে মার্কিন সচিব সেইসময়ই শরিফকে ফোন করলেন, যখন ভারতীয় গোয়েন্দামাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সঙ্গে যোগ রয়েছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর| কেরি আরও জানিয়েছেন, মার্কিন সরকার আশাবাদী যে এই হামলার পরও ভারত-পাক সরকারের মধ্যে আলোচনা চলবে| একমাত্র আলোচনার মাধ্যমেই এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান সম্ভব| তবে এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করতে ভোলেননি মার্কিন সচিব|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top