নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ধলাই জেলার কমলপুরে বামনছড়ায় গতকাল রাতে একটি বিরল প্রজাতির প্রাণী আটক হয়েছে৷ স্থানীয় লোকজনরা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিরল প্রজাতির ঐ প্রাণীকে আটক করতে সক্ষম হয়েছেন৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বামন ছড়া এলাকায় গত বেশ কিছু দিন ধরে একটি বিরল প্রজাতির প্রাণী বাড়িঘরে ঢুকে হাঁস, মোরগ সহ অন্যান্য প্রাণীকে আক্রমণ চালাত৷ তাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ বিরল প্রজাতির এই প্রাণীটিকে আটক করার জন্য এলাকাবাসী উৎ পেতে বসে রয়েছিলেন৷ গতকাল রাতে বিরল প্রজাতির ঐ প্রাণীটিকে গ্রামবাসী আটক করতে সক্ষম হন৷ প্রাণীটিকে আটক করার খবর ছড়িয়ে পরতেই এলাকায় উৎসুক জনতার ভীড় পরিলক্ষিত হয়৷ খবর পাঠানো হয় বন দপ্তরের অফিসে৷ বিরল প্রজাতির ঐ প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷
কমলপুরে বিরল প্রজাতীর প্রাণী উদ্ধার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















