News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে জিবিতে প্রাণ গেল শিশুর
Image

চিকিৎসায় গাফিলতিতে জিবিতে প্রাণ গেল শিশুর

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজ্যের চিকিৎসা পরিষেবায় ফের গাফিলতির অভিযোগ উঠেছে৷ ছয় বছরের এক শিশু জি বি হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে মারা গিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়ার বাসিন্দা শিবু দাসের ছয় বছরের ছেলে মনদ্বীপ দাস গতকাল বাড়িতেই খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়৷ সঙ্গে সঙ্গেই তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করে দিয়েছিলেন৷ [vsw id=”RlNe35pQyDM” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]বিকালে জি বি হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়৷ শিশুটির বাবা অভিযোগ করেছেন, তার ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর কোন চিকিৎসকই গুরুত্ব দিয়ে দেখেননি৷ এক সময় তাঁর ছেলেকে দুটি ইঞ্জেকশন পুশ করা হয়৷ এর পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ৷ শিশুটির সঙ্কটজনক অবস্থা দেখে নিকটাত্মীয়রা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন বারবার৷ কিন্তু কোন চিকিৎসকই গুরুত্ব দেননি৷ তাতে শিশুটির শারীরিক অবস্থা একসময় উদ্বেগজনক হয়ে যায়৷ শনিবার সকালে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এদিন শিশুটির বাবা তাঁর ছেলের মৃত্যুর জন্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফি- লতিকেই দায়ি করেছেন৷ সঠিক সময়ে চিকিৎসা করা হলে তাঁর ছেলে প্রাণে বেঁচে যেত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top