নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় অগ্ণিদগ্দ হয়েছে স্বামী -স্ত্রী৷ তারা হল রাজেশ দাস ও রিঙ্কু পাল দাস৷ দুজনকেই তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ইংরেজি নববর্ষের বিদায় লগ্ণে তেলিয়ামুড়া থানারব্রহ্মছড়া এলাকার এক দম্পতি অগ্ণিদগ্দ হয়েছেন৷ অগ্ণিদগ্দ রাজেশ দাস ও রিঙ্কু পাল দাসকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রিঙ্কুর শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে৷ তার স্বামী রাজেশ দাসের শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে৷ অগ্ণিদগ্দ হওয়ার সঠিক কারণ সম্পর্কে পরিবারের তরফে কেউ মুখ খুলছেন না৷ তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ স্বামী স্ত্রী অগ্ণিদগ্দ হওয়ার ঘটনায় ব্রহ্মছড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গতকাল রাত প্রায় দুইটা নাগাদ রাজেশ দাসের বাড়িতে বসতঘরে উনার স্ত্রী রিঙ্কু পাল দাসের দেহে আগুন লাগে৷ আগুনে প্রায় ৯০ শথাংশ পুড়ে যায় রিঙ্কুর দেহ৷ উনাকে বাঁচাতে উনার স্বামী রাজেশও ৩০ শতাংশ পুড়ে যায়৷ রাতেই স্বামী স্ত্রী দুজনকে জিবিতে পাঠানো হয়৷ তবে রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক৷ গায়ে কিভাবে আগুন লাগে সে ব্যাপারে বাড়ির লোক মুখ খুলতে নারাজ৷ আগুন লাগার পিছনে অন্য কোন কারণ কিনা তা পুলিশের সুষ্ঠ তদন্তেই বের হবে৷
তেলিয়ামুড়ায় রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ দম্পতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















