News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা
Image

ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা

আগরতলা, ২৯ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় মধু প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন ও পর্যালোচনা করলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা। তিনি ত্রিপুরা সফরে এসে খাদি ও গ্রামোদ্যোগকে আরো প্রসারিত করার বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। তিনি আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সৌজন্য সাক্ষাত করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে গাছের শিকড় দিয়ে তৈরী শিবের মূর্তি উপহার দিয়েছেন।


আজ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন, আজ ত্রিপুরা সফরে এসেছেন এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ ভার্মা। তিনি খাদি ও গ্রামোদ্যোগের বিভিন্ন কাজকর্ম পর্যালোচনা করেছেন। বিশেষ করে আগরতলায় মধু প্রক্রিয়াকরণ কেন্দ্রের সবিস্তারে খোজ নিয়েছেন তিনি। রাজীব বাবুর কথায়, ত্রিপুরায় মধু উত্পাদকদের কাছ থেকে সংগৃহিত মধু প্রক্রিয়াকরণে একটি কেন্দ্র স্থাপিত হয়েছে। সেখানে মধু প্রক্রিয়াকরণের পর প্যাকেজিং এবং বিপণনের ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এ-বিষয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি ওই কেন্দ্রটি পরিদর্শনও করেছেন।


রাজীব বাবু বলেন, কেভিআই এবং টিকেভিআই যৌথভাবে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই নতুন ভবনের শিলান্যাস করেছিলেন। কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী ওই ভবনটি পরিদর্শন করেছেন। পাশাপাশি, খাদি ও গ্রামোদ্যোগ-র পরিসর বিস্তারে কেন্দ্রীয় সরকার সমস্ত রকম সহায়তা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top