News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : সুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যায় কলকাতা ফিরবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
Image

কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : সুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যায় কলকাতা ফিরবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

এদিন সকালে তিনি টুইটে লেখেন, “যাঁরা সুস্থতার অনুভূতি প্রকাশ করেছেন এবং ম্যালেরিয়া থেকে আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁদের সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। ব্যক্তিগতভাবে সাড়া না দেওয়ার জন্য দুঃখিত। আমি এখন ভালো আছি এবং আমার সাংবিধানিক বাধ্যবাধকতা পালনের জন্য কর্মক্ষেত্রে থাকার জন্য সুস্থতার অবস্থায় আজ সন্ধ্যায় কলকাতায় ফিরছি।

প্রসঙ্গত, পুজোর সময়ে সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে যান জগদীপ ধনকর। সেখান থেকে তিনি দিল্লিতে যাওয়ার সময় সুস্থ থাকলেও রাজধানীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। জ্বর আসে তাঁর। এরপরেই তাঁর ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে।প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা হচ্ছিল বঙ্গভবনে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজ্যপালকে দিল্লি এমস-এ ভর্তি করা হয়। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top