News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন রূপে আত্মপ্রকাশ ফেসবুকের, নয়া নামকরণ ‘মেটা’
Image

নতুন রূপে আত্মপ্রকাশ ফেসবুকের, নয়া নামকরণ ‘মেটা’

ওয়াশিংটন, ২৯ অক্টোবর (হি.স.): নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে ফেসবুক। ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করেছেন মার্ক জুকারবার্গ। ফেসবুকের নতুন নাম রাখা হয়েছে ‘মেটা’। ফেসবুকের নাম বদলে দেওয়া হতে পারে, এ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আলোচনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে তা নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে ফেসবুকের নতুন নামকরণ করলেন জুকারবার্গ।

বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে মার্ক জুকারবার্গ জানিয়েছেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এ বার সেই সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।” ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আগের ফেসবুকের তুলনায় অনেক বেশি চিত্তাকর্ষক ‘মেটাভার্স’। আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকর্পোরেশন নাম বদলালেও ফেসবুক অ্যাপটির নাম বদলায়নি। ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপটিও থাকছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top