News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিকান্ততেই ভরসা, ৩-বছরের জন্য আরবিআই গভর্নর পদে বাড়ল মেয়াদ
Image

শক্তিকান্ততেই ভরসা, ৩-বছরের জন্য আরবিআই গভর্নর পদে বাড়ল মেয়াদ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): শক্তিকান্ত দাসের উপরই আস্থা রাখল কেন্দ্রীয় সরকার। আরও ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ বাড়ানো হল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে ৩ বছরের পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আরবিআই-এর গভর্নর থাকবেন শক্তিকান্ত দাসই।

চলতি বছরের ১০ ডিসেম্বর আরবিআই-এর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে আগামী ৩ বছরের পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ২০১৮ সালের ১০ ডিসেম্বর আরবিআই-এর ২৫ তম গভর্নর নিযুক্ত হয়েছিলেন শক্তিকান্ত দাস। কার্যকালের মেয়াদ বাড়ানোর ফলে আগামী ১০ ডিসেম্বর তিনি আরবিআই-এর ২৬ তম গভর্নর নিযুক্ত হবেন। এই সময়ে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন শক্তিকান্ত দাস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top