News Flash

  • Home
  • খেলা
  • Blowing anger against SI : বাইখোরা থানার এসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ
Image

Blowing anger against SI : বাইখোরা থানার এসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। বাইখোরা থানার এসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। তিনি নিজেই মতামত অবস্থায় এলাকায় নানা অসামাজিক কাজ কর্মে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি উঠেছে।বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ জন্মেছে বাইখোড়া এলাকাবাসীর মধ্যে।চন্দ্রকেতু দের্বমা প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় লোকজনদের থেকে রাস্তায় বসে অবৈধভাবে টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ ।

চন্দ্র কেতু ত্রিপুরার দৌতলে বাইখোড়া থানার সহযোগিতায় থানা চত্বরে ও সমগ্র বাইখোড়া এলাকাজুরে নেশার রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। বুধবার রাত্রি বেলায় চন্দ্র কেতু ত্রিপুরার অপর এক চিত্র ফুঁটে উঠলো । বুধবার রাত্রি বেলায় এ এস আই চন্দ্র কেতু ত্রিপুরার নাইট ডিউটি থাকা সত্বেও তিনি নিজ ডিউটি পালন না করে বাইখোড়ার কালমা এলাকায় আয়োজিত অরকেষ্টারের গানে যোগ দিতে চলে যান । তিনি মদমত্ত অবস্থায় গান চলাকালিন সময়ে গানের স্টেইজে উঠে বেসুর আওয়াজে গান গাইতে শুরু করেন এমনটাই লক্ষ করা যায়। এতে করে ক্ষুব্ধ হয়ে পরে এলাকাবাসী। চন্দ্রকেতু ত্রিপুরা একজন পুলিশ কর্মী হওয়ার সুবাদে কেউ উনাকে কিছু বলতে সাহস দেখায় নি। সকলে চাইছেন চন্দ্রকেতুকে বাইখোড়া থানা থেকে অনত্র সরিয়ে নেওয়া হোক। এখন দেখার বিষয় চন্দ্র কেতুর এইধরনের চিত্র ও কার্যকলাপ প্রকাশের পর উচ্চপদস্থ আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহন করেন ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top