News Flash

  • Home
  • Uncategorized
  • আসিয়ানের একতা ও কেন্দ্ৰীয়তা ভারতের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

আসিয়ানের একতা ও কেন্দ্ৰীয়তা ভারতের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): আসিয়ানে একতাই ভারতের অগ্রাধিকার। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৮-তম আসিয়ান-ভারত শিখর সম্মেলনে অংশ নিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, আসিয়ানের একতা, কেন্দ্ৰীয়তা ভারতের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে আসিয়ান-ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত ও আসিয়ানের মধ্যে হাজার হাজার বছর ধরে প্রাণবন্ত সম্পর্ক রয়েছে, ইতিহাস তার সাক্ষী রয়েছে। আমাদের মূল্যবোধ, ঐতিহ্য, ভাষা, গ্রন্থ, স্থাপত্য, সংস্কৃতিতে সেই ঝলক দেখা যায়। আর সেই কারণেই আসিয়ান-এর ঐক্য এবং কেন্দ্রীয়তা সর্বদা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।”
করোনা-পরিস্থিতির কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “কোভিডের জন্য আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব প্রতিকূলতার সম্মুখীন হয়েছে।” মোদীর সংযোজন, “২০২২ সালে আমাদের অংশীদারিত্বের ৩০ বছর পূর্ণ হবে। ভারতও স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক ”আসিয়ান-ভারত বন্ধুত্ব বছর” হিসেবে উদযাপন করব।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top