News Flash

  • Home
  • Uncategorized
  • National Road blockade : মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়ক অবরোধ পানীয় জলের দাবীতে
Image

National Road blockade : মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়ক অবরোধ পানীয় জলের দাবীতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর৷৷ পরিস্রুত পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামি ব্লক এলাকার ৩৬ মাইলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন প্রমিলা বাহিনী৷ অবরোধের ফলে জাতীয় সড়কে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তাতে জনদুভর্োগ চরম আকার ধারন করে৷তেলিয়ামুড়া মহাকুমার প্রত্যন্ত মুঙিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকা গুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে৷ পরিস্থিতি মোকাবেলায় ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাম্প মেশিন বসানোরর জন্য পরীক্ষামূলক খনন করার কাজ চলছে৷ এই খননকাজ বনদপ্তর কর্তৃক বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে৷ ফলে পানীয় জলের উৎস সন্ধানে কাজ স্তব্ধ হয়ে পড়েছে৷ ফলশ্রুতিতে পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসীরা৷ এর প্রতিবাদে ১৮ মুড়া পাহাড়ে ৩৬ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে জনজাতি মা-বোনেরা৷ বুধবার আনুমানিক সাড়ে নটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওই এলাকায় বসবাসকারী উপজাতি অংশের মা-বোনেরা৷


সংবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী ১৫০টি পরিবার পানীয় জলের জন্য দাবি করে যাচ্ছে৷প্রতিদিন ছড়া কিংবা লুঙ্গার অপ্ররিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের৷ বর্তমান সরকারের উদ্যোগে ডিডাব্লিউএস দপ্তর ১৮ মুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় পাম্প মেশিন বসানোর জন্য পরীক্ষামূলক খননকার্য চলছে৷ বিগত কিছুদিন পূর্বে বনদপ্তর নির্দেশিকা দেয় যে জায়গাটিতে খননকার্য চলছে সেটি বনদপ্তরের৷ ফলে খনন কার্য করতে পারবে না৷এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্দ এলাকাবাসীরা বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ১৮ মুড়া পাহাড়ের ৩৬ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে ৷এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ডিডব্লিউ এস দপ্তরের এস ডি ও এবং মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও জয়দেব দেববর্মা৷অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান৷ এদিকে এলাকাবাসীদের অভিমত যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পুরন না হবে এবং বনদপ্তর এর নির্দেশিকা প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে৷ অবশ্য পরবর্তী সময়ে আলোচনা ক্রমে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top