News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান হাসিনার
Image

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান হাসিনার

ঢাকা, ২৭ অক্টোবর (হি. স.) : দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন আচমকাই সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনও প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে।’

স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়েই দেশের স্বার্থে যেভাবে সেনাবাহিনী কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন আন্তর্জাতিক মিশনে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।’

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সেনা সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছেন তার প্রশংসা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন কোভিড শিল্ড’ এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে।“শেখ হাসিনা বলেন, “আমাদের সেনা সদস্যদের মানবিকতা মুগ্ধ করে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনও প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে।’’

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top