News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন দলই গঠন করছেন অমরিন্দর, এখন নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যালের প্রতীক্ষা
Image

নতুন দলই গঠন করছেন অমরিন্দর, এখন নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যালের প্রতীক্ষা

চন্ডীগড়, ২৭ অক্টোবর (হি.স.): নতুন দলই গঠন করতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার অমরিন্দর নিজেই জানিয়েছেন, “হ্যাঁ, আমি নতুন দল গঠন করব। নির্বাচন কমিশনের সম্মতি মিললেই, প্রতীক-সহ দলের নাম ঘোষণা করা হবে। আমার আইনজীবীর সেই কাজ করছেন।” বুধবার চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমরিন্দর সিং। এই সাংবাদিক সম্মেলনে নভজ্যোৎ সিং সিধুকে আক্রমণ করে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, “যতদূর পর্যন্ত সিধুর বিষয়, তিনি যেখানেই লড়বেন আমরা সেখানেই তাঁর বিরুদ্ধে লড়ব।”

কংগ্রেসকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন অমরিন্দর সিং, যে দল তাঁকে দু’বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী করেছিল। বুধবারই অমরিন্দর সিং নিজের মুখেই জানালেন, নতুন দল গঠন করবেন তিনি। শোনা যাচ্ছে, বিজেপির সঙ্গেও আসন সমঝোতার জন্য তিনি প্রস্তুত, যদি কৃষক ইস্যুর সমাধান হয়। কেন্দ্রের কৃষি আইন প্রসঙ্গে বুধবার অমরিন্দর সিং জানিয়েছেন, “বৃহস্পতিবার আমরা আমাদের সঙ্গে কয়েকজনকে নিয়ে যাচ্ছি, প্রায় ২৫-৩০ জন, এবং আমরা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top