News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে সন্তান ফেলে রেখে গেছে বৃদ্ধা মাকে, যন্ত্রনায় ছটফটিয়ে মৃত্যু বৃদ্ধার
Image

হাসপাতালে সন্তান ফেলে রেখে গেছে বৃদ্ধা মাকে, যন্ত্রনায় ছটফটিয়ে মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ২৫ অক্টোবর (হি. স.) : সামাজিক অবক্ষয়ের করুন চিত্র আজ শহরবাসীর চোখে ভেসে উঠল। বৃদ্ধ মায়ের চিকিত্সা ভার বহন করার বদলে হাসপাতাল চত্বরেই তাঁকে ফেলে রেখে গেলেন সন্তান। তিনদিন ধরে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে আজ ওই বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতার পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়েছে।


আজ আগরতলায় আইজিএম হাসপাতালের গেটের বাইরে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। রাস্তার ধারে মৃতদেহ পরে রয়েছে খবরে হাসপাতালের সামনে উত্সাহী মানুষের প্রচুর ভিড় লেগে যায়। খবর পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রাস্তার ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী জনৈক অটো চালক বলেন, গত ২/৩ দিন ধরেই ওই মহিলা হাসপাতালের বাইরে রাস্তার ধারে পরে থাকতে দেখেছি। তাঁকে জল-খাবার দিয়েছিলাম। কিন্ত, তিনি কিছুই খাননি। তাঁর পরিচয় জানার চেষ্টা করেছিলাম। কিন্ত, তিনি কিছুই বলতে পারেননি।


অপর এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই বৃদ্ধাকে দেখা নিশ্চিত বোঝা গেছে তিনি হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিলেন। তবে স্থানীয়দের কাছ তথ্য সংগ্রহ করে জানা গেছে, ওই মহিলাকে তাঁর ছেলে হাসপাতালে রেখে গেছেন। কিন্ত, ছেলের নাম-ঠিকানা কিছুই তিনি বলতে পারছেন না, তাই তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি কারোরই। ভবঘুরে জনৈক মহিলা দাবি করেন, ওই বৃদ্ধার বাড়ি আগরতলায় মোল্লা পাড়া এলাকায়। তিনি ছেলের সাথে হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিলেন। তাঁর সামান্য অস্ত্রপচার হয়েছে। পরিবারের লোকজন কাউকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বাইরে রেখে গেছেন।


এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ওই অমানবিক আচরণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। কারণ, পরিবার নেই এমন অনেকেই হাসপাতালে চিকিত্সা পাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। ঘটনাস্থলে উপস্থিত জনগণ ওই বৃদ্ধার সন্তানের আচরণে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। বৃদ্ধা মা মৃত্যু পথযাত্রী, তাই তাঁকে এমনভাবে অবহেলা সভ্য সমাজে নিন্দিত হয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top