News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, নালিশ জানালো পুলিশের ডিজি-কে
Image

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, নালিশ জানালো পুলিশের ডিজি-কে

আগরতলা, ২৩ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় জনসংযোগ অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই, এবার সোজা পুলিশের মহানির্দেশকের কাছে নালিশ জানাল মমতার দল। সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক স্থানীয়দের নেতাদের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে ডিআইজি নর্দান রেঞ্জ এল ডারলং-র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দিয়েছেন। পুলিশ সদর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতার হুঙ্কার, ১২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তাতে, বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দুর কটাক্ষ, গোষ্ঠি কোন্দলে জেরবার ত্রিপুরায় তৃণমূল আগে নিজেদের ঘর সামলাক। তারপর না হয় আন্দোলনের বিষয়ে ভাবা উচিত।


গতকাল আমতলীতে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ অভিযানে সাংসদ সুস্মিতা দেব সহ তিনজন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে। তাই, আজ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সংসদ সুস্মিতা দেব হামলার ঘটনাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নিন্দাজনক ও লজ্জাজনক ঘটনা বলে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের কলঙ্কজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন, কিছু কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস অনুমতি না নিয়ে জনসংযোগ অভিযান সংঘটিত করেছে। এ-বিষয়ে সুস্মিতার সাফ কথা, রাজনৈতিক প্রচারাভিযান সংগঠিত করার ক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ অভিযানের উপর হামলাকারীরা সরকারের মদতপুষ্ট ছিল। তাঁর দাবি, এভাবে হামলা হুজ্জুতি করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি স্তব্ধ করা যাবে।


এদিন সাংসদ ডা: শান্তনু সেন বলেন, ইতিপূর্বে বিজেপির গুন্ডা বাহিনীর মুখোশ পড়ে তৃণমূলের কর্মীদের ওপর হামলা সংগঠিত করতো। এখন শাসক দল এবং পুলিশের একাংশের মদতে প্রকাশ্য দিবালোকে হামলা সংগঠিত হচ্ছে। তাঁর দাবি, আজ ডেপুটেশন দেওয়ার সময় ডিআইজি নর্দান রেঞ্জ আশ্বস্ত করেছেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top