News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়
Image

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩ মে: অবশেষে টানা তিন দিনের অভিযানের পর নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ কিশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে এনডিআরএফ, গোকুলনগর সিটিআই-এর দ্বিতীয় বাহিনী এবং টিএসআরের আন্ডার ওয়াটার ডিপ ডাইভিং টিম।

রাকেশ শীলের মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় আমতলী থানার পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে তলিয়ে যান রাকেশ শীল। ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান শুরু করে। টানা তিনদিনের চেষ্টার পর অবশেষে রবিবার সকালে তার দেহ উদ্ধার সম্ভব হয়।

সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই রাকেশ শীলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমতলী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top