News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। ত্রিপুরাতেও শনিবার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

রাধাষ্টমী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ভক্তরা ভক্তিভরে শ্রী রাধার পূজার্চনা করেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

এদিন ইসকন মন্দিরে রাধাষ্টমীর বিশেষ পূজায় অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্যরা। তাঁদের পাশাপাশি বহু ভক্ত পূজায় অংশ নিয়ে রাধার আরাধনা করেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। বৈষ্ণব ধর্মীয় পরম্পরায় রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। রাধা-কৃষ্ণের যুগল আরাধনাকে কেন্দ্র করেই রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে।

রাধাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটিকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

____

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

পৈতৃক সম্পত্তির প্লান্টেশনের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে পাতালকন্যা

কল্যাণপুর, ১৯ সেপ্টেম্বর: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে…

ByByNews Desk Sep 19, 2026

নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে বিলোনিয়ায় শপথ ও স্বাক্ষর অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ সেপ্টেম্বর: ‘নেশামুক্ত যুব অভিযান’-এর আওতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্প ও অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখা-এর…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top