News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি
Image

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোট গণনার জন্য মোট ১৪টি টেবিল রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন।

ভোট গণনাকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দলের নেতা-কর্মীরা ফলাফলকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন। প্রশাসনের আশা, সবকিছু স্বাভাবিক থাকলে সকাল ১০টার মধ্যেই ধর্মনগর উপনির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top