News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে পলাতক এনডিপিএস মামলার অভিযুক্ত অনির্বাণ দাস গ্রেফতার
Image

দীর্ঘদিন ধরে পলাতক এনডিপিএস মামলার অভিযুক্ত অনির্বাণ দাস গ্রেফতার

 আগরতলা, ৩ মে: দীর্ঘদিন ধরে পলাতক থাকা এনডিপিএস মামলার এক অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ। ধৃতের নাম অনির্বাণ দাস ওরফে পাপাই। তিনি জগহড়িমুড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, এনডিপিএস আইনের অধীনে দায়ের হওয়া দুইটি মামলায় অভিযুক্ত অনির্বাণ দাস দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ-এর নেতৃত্বে গতকাল গভীর রাতে আড়ালিয়া বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রবিবার ধৃতকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পূর্ব থানার পুলিশ।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top