News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন
Image

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ। ধৃতদের নাম জাকির হোসেন ও সাগর দাস। তাদের কাছ থেকে প্রায় ৯ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ভিটারবন এলাকায় অভিযান চালায় রামনগর ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য দেড় লক্ষ টাকার কাছাকাছি। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩ মে: অবশেষে টানা তিন দিনের অভিযানের পর নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। রবিবার…

ByByReshmi Debnath May 3, 2026

ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী

আগরতলা, ৩ মে: বায়ো ডাইভারসিটি বোর্ডের গোর্খাবস্তি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপিটাল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top